1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের চারটি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

নারায়ণগঞ্জের চারটি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-২ আসন বাদে বাকি চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান দ্বিতীয় ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মনোনীত প্রার্থীরা হলো: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জেলা সভাপতি মো. নাহিদ, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মহানগর সভাপতি মোহাম্মদ আরিফ ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ওয়াহিদুর রহমান মিলকি, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জেলা কমিটির দপ্তর সম্পাদক ওয়াশিম উদ্দিন।

জেলা সভাপতি মো. নাহিদ জানান, “প্রথম ধাপে নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ১, ৪ ও ৫ আসনের প্রার্থী ঘোষণা করা হলো। নারায়ণগঞ্জ-২ আসনের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT