1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডাইং কারখানায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ

সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার আহ্বান মাও.জব্বারের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত না হলে কখনোই দেশের পরিবর্তন সম্ভব নয়” বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ মাগরিব চাষাঢ়ার মিশনপাড়া এলাকায় জামায়াতে ইসলামী মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আগামী দিনে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো- দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করা। একটি দেশ তখনই পরিবর্তিত হয়, যখন জনগণ দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় এবং নেতৃত্বে সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে গুরুত্ব দেয়।”

মাওলানা জব্বার আরও বলেন, “শুধু দল-মতের উত্তেজনা নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এমন প্রতিনিধিকে বেছে নিতে হবে যারা মানুষের সেবা করবে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং উন্নয়নকে অগ্রাধিকার দেবে। সৎ মানুষ নির্বাচিত হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হবে এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকবে।”

তিনি বলেন, “পরিবর্তন চাইলে সততার পক্ষেই দাঁড়াতে হবে। আমাদের ভোট ও আমাদের সচেতন সিদ্ধান্তই আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে।”

মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ. এম. নাসিরউদ্দিনসহ মহানগরীর সব ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট