1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় কিলার সুমনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

ফতুল্লায় কিলার সুমনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইনকে প্রকাশ্যে গুলি করে হত্যার গ্রেফতারকৃত প্রধান আসামী সুমনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করেছি পুলিশ।

শুক্রবার বিকেলে র‌্যাবের সহযোগীতায় কুতুবআইলের নিজ বাসা থেকে তাকে গ্রেফতারের পর আজ(শনিবার) দুপুরে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত সুমন কুতুবআইলের মৃত আলাউদ্দিনের ছেলে। নিহত মামুন হোসাইন পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী ভোরে ফতুল্লার কোতালেরবাগ পাকিস্তানী খাদের সামনে প্রকাশ্যে গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে হত্যা করা হয়। এঘটনায় একাধীক আসামী গ্রেফতার হয়েছে এবং কয়েকজন আদালতে দোষস্বীকার করে জবানবন্দি দিয়েছে। এতে হত্যাকান্ডের মূল হোতা হিসেবে সুমন ও তার মেঝ ভাই আক্তারের নাম উঠে আসে। এছাড়া তাদের দুই ভাইয়ের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে হত্যার চেষ্টা ও হত্যার অভিযোগে ফতুল্লাসহ বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতারের পর মামলার তদন্তের স্বার্থে আজ(শনিবার) দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে বলে তিনি জানান।

অপর দিকে রিমান্ড প্রসঙ্গে নারায়নগঞ্জ আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) কাউয়ুম খান জানান, পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। তবে মূল নথি প্রাপ্তি স্বাপেক্ষে রিমান্ড শুনানী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT