1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস! ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার ফতুল্লায় ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জুলাই হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য

ফতুল্লায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

গণসংযোগ শেষে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “আমরা আপনাদের খেদমতে সর্বদা নিয়োজিত। নির্বাচিত হই বা না হই, ফতুল্লাবাসীর দুঃসময়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। অতীতের এমপিরা প্রতিশ্রুতি ভঙ্গ করলেও আমরা তা করবো না। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করেন; আমরাও তাঁর আদর্শে জনগণের পাশে থাকবো।”

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আমান উল্লাহ, ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইনসহ ইউনিয়ন ও ৬নং ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট