1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষ, ওসির গাড়ি ভাঙচুর - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষ, ওসির গাড়ি ভাঙচুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গ্রাম্য দলাদলি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার হামলায় থানার ওসির সরকারি ডাবল কেবিন পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০) দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের সঙ্গে উচিৎপুরা ও আগুয়ান্দি গ্রামের মানুষের দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
ঘটনার দিন বিকালে মর্দাসাদি গ্রামের নোয়াব আলী, আক্তার ও জলিলসহ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশাযোগে উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা নুরুকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পর নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচিৎপুরা বাজারে জড়ো হন। উত্তেজনা বাড়তে থাকায় আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

তবে পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা হামলা চালায়। এতে ওসির সরকারি পিকআপ গাড়ি ভাঙচুর করা হয়।

থানা পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আড়াইহাজারে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনার সময় উত্তেজিত গ্রামবাসী পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট