1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কক্সবাজারে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কক্সবাজারে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। উদ্ধারকৃতদের একজন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা নাগরিক। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে|

কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। উদ্ধারকৃতদের একজন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা নাগরিক। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে|

র‍্যাব জানায়, উদ্ধার ভুক্তভোগী ও র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচারকারী চক্রের সদস্যদের নাম সনাক্ত করা হয়েছে। তারা হলেন, সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার মো. খলিল (৪৫), তার ছেলে রাশেদুল ইসলাম (২০), স্ত্রী জাহানারা (৪১) , টেকনাফ সদরে হাতিয়ারঘোনা, করাচিপাড়া এলাকার আব্দুল্লাহ মেম্বার (৩৫), আব্দুল (২৬), আব্দুর রশিদ (২৮), তার ভাই শহিদুল্লাহ (২২), ওসমান গণি (২৬) ও ইয়াকুব (৩৫)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম ফারুক আরো জানান, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের আইনী কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের রুজু করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট