1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে এইচএসসি পাসের হার ৫৩ শতাংশ, কমেছে জিপিএ-৫ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

নারায়ণগঞ্জে এইচএসসি পাসের হার ৫৩ শতাংশ, কমেছে জিপিএ-৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫৩ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন শিক্ষার্থী। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯৪৫ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬২৪ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ২৩ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এইচএসসিতে ২১ হাজার ৭৭৮ জন, আলিমে ৯১৩ জন এবং ভোকেশনাল শাখায় ৪৭৫ জন ছিল।

এ বছর উত্তীর্ণ হয়েছে মোট ১২ হাজার ৪০০ জন। এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৫২ শতাংশ (১১ হাজার ৩৬১ জন), আলিমে ৮০ শতাংশ (৭৩৫ জন) এবং ভোকেশনালে ৬৪ শতাংশ (৩০৪ জন)।

অন্যদিকে ফেল করেছে ১০ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী, যা মোট অংশগ্রহণকারীর ৪৭ শতাংশ। এর মধ্যে এইচএসসিতে ফেল করেছে ৪৮ শতাংশ, আলিমে ২০ শতাংশ এবং ভোকেশনালে ৩৬ শতাংশ শিক্ষার্থী।

২০২৪ সালে জেলার মোট পরীক্ষার্থী ছিল ২২ হাজার ৩৪১ জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১৭ হাজার ১৯১ জন এবং জিপিএ-৫ পেয়েছিল ৯৪৬ জন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট