1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বোমাসদৃশ বস্তু উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

শহরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

 

 

শনিবার (৪ অক্টোবর) রাতের দিকে রাস্তার পাশ থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক র‍্যাব কাউকে আটক করতে পারেনি।

 

শনিবার (৪ অক্টোবর) রাতের দিকে রাস্তার পাশে এসব অস্ত্র ও বস্তু উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১১ ব্যাটালিয়নের সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ১ নম্বর বাবুরাইল এলাকার শেষ মাথায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

 

তিনি বলেন, বোমাসদৃশ বস্তু দুটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’-কে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি কে বা কারা এসব অস্ত্র ও বোমাসদৃশ বস্তু সেখানে ফেলে গেছে, তা জানতে একাধিক টিম মাঠে কাজ করছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট