1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ৬৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে

সোনারগাঁয়ে ৬৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরাই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এতে শিক্ষার মান ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ে মোট ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৬৩টি বিদ্যালয় প্রধান শিক্ষক শূন্য। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এতে পাঠদান ও প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হচ্ছে।

পরমেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোর্শেদা আক্তার বলেন, ‘আমাকে মাসে অন্তত ১০ দিন উপজেলায় দাপ্তরিক কাজে যেতে হয়। তখন বিদ্যালয়ে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হয়।’

আমগাঁ বরগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলিমা আক্তার বলেন, ‘আমাকে প্রতি মাসের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত উপজেলায় থাকতে হয়। ফলে নিয়মিত ক্লাস নিতে পারি না। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।’

লাধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম বলেন, ‘আমাকে মাসের ৩ থেকে ৯ দিন উপজেলায় দাপ্তরিক কাজে যেতে হয়। এতে শিক্ষার মান দুর্বল হয়ে পড়ছে।’

টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা আক্তার জানান, ‘তিন বছর ধরে প্রধান শিক্ষক নেই। বর্তমানে মাত্র চারজন শিক্ষক দিয়ে বিদ্যালয় চালাতে হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় এর বিরূপ প্রভাব পড়ছে।’

পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক রবিউল ইসলাম বলেন, ‘শিক্ষক সংকটে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে না। একজন শিক্ষককে একই সময়ে একাধিক ক্লাস নিতে হচ্ছে।’

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার বলেন, ‘প্রধান শিক্ষক নিয়োগ বা পদোন্নতি জাতীয় ইস্যু। কেন্দ্রীয়ভাবে নিয়োগ বা পদোন্নতি না হলে স্থানীয়ভাবে পদ পূরণ সম্ভব নয়। নানা জটিলতার কারণে পদোন্নতি কার্যক্রম বন্ধ থাকায় সমস্যাটি আরও প্রকট হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট