1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে

রূপগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপকের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে শতাধিক অভিভাবক ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।

অভিভাবক বাবুল মিয়া অভিযোগ করেন, “বিদ্যালয়ের চাল ভাঙা থাকায় পানি পড়ে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। প্রতি বছর বাজেট বরাদ্দ থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয় না। বরং প্রশ্ন করলে নানা টালবাহানা করেন। আমরা তার দ্রুত বদলি চাই।”

বিদ্যালয়ের জমিদাতা মুমিন মিয়া বলেন, “প্রধান শিক্ষক নিয়মিত ডিউটি করেন না। জমির দালালি করাই তার মূল কাজ। ফলে কয়েক বছরে ছাত্র সংখ্যা ৫০০ থেকে নেমে মাত্র ২৪ জনে দাঁড়িয়েছে। সম্প্রতি ফ্যান, বৈদ্যুতিক তার ও আসবাব চুরি হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।”

স্থানীয় জালাল উদ্দিন জানান, “গত ১৫ সেপ্টেম্বর ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হলেও তিনি দাম্ভিক ভঙ্গিতে বলেন, তাকে স্কুল থেকে তাড়ানোর মতো লোক নেই।”

অভিভাবক কুলসুম বেগম বলেন, “তার ভাষা ও আচরণ অত্যন্ত খারাপ। তিনি বদমেজাজী এবং নিজের ইচ্ছামতো স্কুল পরিচালনা করেন। আমরা তার অপসারণ চাই।”

এর আগে, গত ২৫ জুলাই বিদ্যালয়ের দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক নওরোজের প্রতিনিধি নাজমুল হোসেনকে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দেন হরিকান্ত সরকার। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। ভিডিওতে দেখা যায়, তিনি সাংবাদিককে ‘বেয়াদবের বাচ্চা’ বলে গালাগাল ও মারধরের হুমকি দেন।

ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হোসেন বলেন, “আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। তবুও ওই দাম্ভিক শিক্ষক বহাল তবিয়তে রয়েছেন।”

এ বিষয়ে প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপকের মন্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট