1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি, চালক-হেলপার আটক - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে

ফতুল্লায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি, চালক-হেলপার আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫ জন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পর সন্দেহজনক ভূমিকার কারণে বাসের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

যাত্রীদের বরাতে জানা গেছে, বুধবার রাতে কুষ্টিয়া থেকে জিএস পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর সাড়ে ৫টার দিকে বাসটি সাইনবোর্ড এলাকা অতিক্রম করার পর চালক সেটিকে মাহমুদপুরে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থামান।

এ সময় কয়েকজন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসে উঠে যাত্রীদের কাছে মাদক আছে দাবি করে তল্লাশি শুরু করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের স্বর্ণের বালা, গলার চেইন, কানের দুল এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। একইভাবে যাত্রী রুবেল হোসেনসহ আরও অন্তত ১৫ জনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা। পরে দুর্বৃত্তরা বাস থেকে জালকুড়ি এলাকায় নেমে যায়।

ঘটনার পর যাত্রীরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। যাত্রীদের অভিযোগ, ঘটনার সময় বাসের চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক ছিল। তাদের সন্দেহ, বাসকর্মীরা ডাকাত দলের সঙ্গে জড়িত থাকতে পারে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “এটি ছিনতাই নাকি ডাকাতি তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাসচালক আরিফুল ইসলাম (৫০), হেলপার আবু সাইদ (৩৫) ও শাওন (১৫) কে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে গ্রেপ্তার করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট