1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা কমিটি পুনর্গঠিত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে

গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা কমিটি পুনর্গঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গণসংহতি আন্দোলন ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা কমিটি পুনর্গঠন করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক আলোচনা সভা শেষে ৩টি পদ ফাঁকা রেখে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভাটি সিদ্ধিরগঞ্জ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রেদওয়ান সজীব। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর সমন্বয়কারী মোঃ বিপ্লব খাঁন এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা গণসংহতির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সোহাগ, কমিটির সদস্য হাসিনা বেগম, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমানসহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

মোঃ বিপ্লব খাঁন তাঁর বক্তব্যে বলেন, গণসংহতি আন্দোলন জন্মলগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ে লড়াই করে আসছে। দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট নিরসনে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির আহ্বায়ক: জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক: মো: রেদোয়ান সজীব ও আক্তার হোসেন, সদস্য সচিব: মোহাম্মদ সোহাগ, যুগ্ম সদস্য সচিব: মো: সাব্বির ও মো: মামুন বিশ্বাস, সদস্য: হাসিনা বেগম, মো. আলামিন, মো: সাইদুর রহমান, শাওন, হৃদয়, আ. আজিজ, আক্তার, হাবিব, শাওন, পারভেজ নিক্সন, রাজা, মো. শহীদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট