1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডাইং কারখানায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ

বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিস্টার মেহেদী হাসান।

তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধুমাত্র পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিভা বিকাশে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ এখন খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ক্রিকেট ও নারী ফুটবলে আমরা গর্ব করতে পারি। অ্যাথলেটিক্স ও সাঁতারে প্রশিক্ষণ বাড়াতে হবে, আর এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি ও বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু বলেন, “খেলাধুলায় আমাদের মেয়েরা অনেক এগিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তারা ফুটবলে চ্যাম্পিয়ন হচ্ছে। ছেলে-মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, সাবেক পিপি ও ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট নবী হোসেন এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৯০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট