1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডিসি-এসপিকে স্মারকলিপি - যানজট নিরসনে কার্যকরী উদ্যোগ চান ব্যবসায়ীরা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী

ডিসি-এসপিকে স্মারকলিপি – যানজট নিরসনে কার্যকরী উদ্যোগ চান ব্যবসায়ীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জরুরিভিত্তিতে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ দাবিতে রোববার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে ব্যবসায়ীদের এই সংগঠনটি।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ীরা এক মতবিনিময় সভা করেন। ওই সভায় শহরে যানজটের কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এদিকে, ব্যবসায়ীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহরের প্রধান প্রধান সড়কগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি, রোগীসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শহরের চাষাঢ়া, নিউমার্কেট, কালিরবাজার, মণ্ডলপাড়া মোড়, বঙ্গবন্ধু সড়ক, ২নং রেলগেট, পুলিশ লাইন্স, খানপুর, সদর হাসপাতাল, পঞ্চবটি এলাকা ও পুরাতন কোর্ট এলাকায় ট্রাফিক বিশৃঙ্খলা ও যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে মানুষকে।

চেম্বার সভাপতি ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ট্রাফিক নিয়ন্ত্রণে সঠিক পরিকল্পনা ও নজরদারির অভাবে এই জটিলতা সৃষ্টি হচ্ছে। তাছাড়া অবৈধ পার্কিং, ব্যাটারিচালিত রিকশা, ট্রাক-লরি চলাচল, রাস্তার ওপর অবৈধ দোকানপাট ও হকারদের অবস্থানের কারণেও সমস্যার অবনতি ঘটছে।

চেম্বার নেতারা বলছেন, এ অবস্থার দ্রুত উন্নয়ন না হলে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়বে। তারা এ সংকট নিরসনে ট্রাফিক বিভাগ, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত পদক্ষেপ চান।

ট্রাফিক ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান দিপু ভূঁইয়া।

ব্যবসায়ী নেতারাসহ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনসহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট