1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
উত্তরা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে স্বেচ্ছাসেবকদল নেতা বাবু'র উদ্যোগে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

উত্তরা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে স্বেচ্ছাসেবকদল নেতা বাবু’র উদ্যোগে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) শিবু মার্কেট বাইতুল আমান জামে মসজিদে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই দোয়া অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক নাজমুল হাসান বাবু বলেন, ‘গতকাল মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয় এবং স্কুলের অনেক ছোট বাচ্চা মারা গেছে। আমরা তো সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারছি না, তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।’

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, গত ২২ জুলাই মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, অনেকে আহত এবং নিহত হয়েছে। এজন্য আমরা গভীরভাবে শোকাহত। যারা মৃত্যুবরণ করেছে তারা শহিদের মর্যাদা পাক এবং যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক সে দোয়া করি।

তিনি আরো বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে যথাযথ তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নিহতদের প্রতি সম্মান ও আহতদের প্রতি সহানুভূতি দেখানো মানবিক দায়িত্ব। আমরা যে যার অবস্থানে থাকি না কেন, সকলের অবস্থান থেকে বিমান দুঘর্টনায় আহতদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের ঈমানি দায়িত্ব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট