1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আই.ই.টি. সরকারি উচ্চ বিদ্যালয় ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে

আই.ই.টি. সরকারি উচ্চ বিদ্যালয় ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আই. ই. টি. সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী। বৃহস্পতিবার (১২ জুন) বন্দরের তিনগাঁ কুশিয়ারা এলাকায় ২০০২ ব্যাচের শিক্ষার্থী আরিফুল হক নির্ঝরের বাগানবাড়িতে এই আয়োজন হয়।

অনুষ্ঠানে অংশ নেন ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দিনব্যাপী এই মিলনমেলায় বন্ধুদের মধ্যে প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের বন্ধন দৃঢ় করার অঙ্গীকার ছিল স্পষ্ট।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা আরিফুল হক নির্ঝর বলেন, “অনেকদিন পর আমাদের স্কুলজীবনের বন্ধুরা একত্রিত হয়েছি। এই আয়োজনের মাধ্যমে আমরা স্কুলের প্রিয় শিক্ষক ও সেইসব সহপাঠীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যাঁরা আর আমাদের মাঝে নেই। আজ সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। তবে কৈশোরের সেই দিনগুলো, স্কুলজীবনের মুহূর্তগুলো কখনও ফিরে আসবে না। এই পুনর্মিলনী আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে।”

অনুষ্ঠান শেষে পরিবেশ সচেতনতার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা একটি আমলকি এবং একটি চালতা গাছ রোপণ করেন।

পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন: মো. মাহবুব হাসান, তরিকুল সুজন, জুয়েল রানা জুবায়ের, মো. সাকিব আহমেদ চৌধুরী, রাকিবুস সালাম তপু, মো. জামান, হাবিবুর রহমান রুন্টি, হারুনুর রশিদ তারেক, সুদিপ কুমার, এস এম জাবেদ, আব্দুস সালাম মিশেল, তানবীর আহমেদ, রিয়াজুল হক, মো. সিফাত হোসেন, মোঃ নোমান, সারোয়ার কামাল রোমান, মো. সাইফুল ইসলাম, আহসান হাবীব ইদা, রাইসুল ইসলাম রনি, আবু জাফর সৈকত, মো. মিলন মিয়া, তৌহিদুল ইসলাম তান্না, সাজ্জাদ হোসেন জুয়েল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট