1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পারভেজ হত্যার প্রতিবাদে তোলারাম কলেজ ছাত্রদলের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

পারভেজ হত্যার প্রতিবাদে তোলারাম কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সরকারি তোলারাম কলেজ ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন জিয়া’র সঞ্চালনায় বিক্ষোভে উপস্থিত ছিলেন সহ-সংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ, ছাত্রদল নেতা আবুল খায়ের, ফয়সাল খান, জাকারিয়া, কাজী আরিফ, মো. জহিরুল ইসলাম বাবু, আল ইমরান হোসেন জিয়া ও মো. হাসান।

সমাবেশে সভাপতির বক্তব্যে সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুজ্জামান অনু বলেন, “ছাত্রলীগের ক্ষুদ্র একটি অংশ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে নতুন সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর সঙ্গে যুক্ত হয়ে নানা অপকর্মে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদল সহযোদ্ধা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।”

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, “যারা ছাত্রলীগ থেকে বিভিন্ন ভুঁইফোড় সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের সতর্ক করুন। পাশাপাশি পারভেজ হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট