1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চিরিরবন্দরে নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

চিরিরবন্দরে নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন; চিরিরবন্দরে তানিয়া আক্তার (১৮ নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে ।
সকালে স্থানীয় জনতা অভিযুক্ত স্বামী আবদুল রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার ( ১০ মার্চ ) সকালে নববধূর মরদেহ উদ্ধার করে চিরিরবন্দর থানার পুলিশ।
নিহত তানিয়া আক্তার (১৮) পার্বতীপুর উপজেলার আমবাড়ি কুড়িয়াইল গ্রামের আবু তালেবের মেয়ে।
অভিযুক্ত আব্দুর রহিম (২২) চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনটি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামের আজহার আলি মণ্ডলের ছেলে।
গত ( ৬ মার্চ ) বৃহস্পতিবার তানিয়া আক্তারে বিয়ে হয়, রবিবার সন্ধ্যায় তানিয়া বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে।
সোমবার রাতে স্বামীর ঘরে শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ ।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠান। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের প্রস্তুতি চলছে।
চিরিরবন্দর থানার (তদন্ত ওসি ) মোঃ আহসান হাবিব বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ ।
এ বিষয় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল ওয়াদুদ এর সঙ্গে মুঠো ফোনে ফোন দিলে ফোন রিসিভ করেননি ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট