1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক নারীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরে জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে আরও এক নারী মারা গেছেন৷ এ নিয়ে মৃতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে৷

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রোববার সকাল পৌনে ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপালী নামে দগ্ধ ওই নারী৷

২০ বছর বয়সী পোশাক শ্রমিক রূপালী সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷

আগুনে তার শরীরের ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক৷

গত সোমবার ভোররাতে লাইনের লিকেজ থেকে ঘরে জমা গ্যাস বিস্ফোরণের পর আগুনে দু’টি পরিবারের আটজন সদস্য দগ্ধ হন৷ পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দগ্ধ রিকশাচালক মো. হান্নান (৪০) ও রূপালীর দেড় বছরের একমাত্র কন্যা সুমাইয়া মারা যান৷ তাদের শরীরের যথাক্রমে ৪৫ ও ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল৷

এছাড়া, দগ্ধ রূপালীর স্বামী পোশাক শ্রমিক সোহাগ (২৩), হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নূরজাহান আক্তার লাকি (৩০), তাদের সন্তান জান্নাত (৩), সামিয়া (৯) ও সাব্বির (১৬) এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট