1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাকালীন কমিটিতে নারায়ণগঞ্জের ৪ তরুণ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাকালীন কমিটিতে নারায়ণগঞ্জের ৪ তরুণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাকালীন কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জের ৪ তরুণ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির ১৭১ জনের ঘোষিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন তারা।

আহ্বায়ক কমিটিতে প্রথম যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল্লাহ আল আমিন। যুগ্ম সদস্য সচিব হিসেবে আরও আছেন ফতুল্লার পাগলা এলাকার তামিম আহমেদ। দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে আছেন নারায়ণগঞ্জ শহরের শওকত আলী এবং সদস্য হিসেবে আছেন সোনারগাঁয়ের তুহিন মাহমুদ।

পেশায় আইনজীবী আব্দুল্লাহ আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি জাতীয় নাগরিক কমিটিতেও যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের কোটা আন্দোলনে তিনি ভূমিকা রাখেন।

চব্বিশের জুলাই আন্দোলনে ভূমিকা রাখা তামিম আহমেদ ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর কাজ করেন। তিনি জাতীয় নাগরিক কমিটিতে কেন্দ্রীয় সদস্য ছিলেন।

দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়া শওকত আলী পেশাগত জীবনে শিক্ষকতার পাশাপশি সামাজিক কাজে যুক্ত। একসময়ের সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী শওকত আলী জাতীয় নাগরিক কমিটিতেও কেন্দ্রীয় সদস্য ছিলেন।

তুহিন মাহমুদ সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার বাসিন্দা। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ বর্তমানে একটি উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

তরুণদের নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট