1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বইমেলায় সাংবাদিক কাজী আনিসুল হকের ‘স্বয়ং বাংলাদেশ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য

বইমেলায় সাংবাদিক কাজী আনিসুল হকের ‘স্বয়ং বাংলাদেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের বই। তাঁর লেখা দেশপ্রেমের কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্বয়ং বাংলাদেশ’। মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫-এ ‘স্বয়ং বাংলাদেশ’ বইটি পাওয়া যাবে। বাংলা একাডেমির টিএসসির প্রবেশপথে সোহরাওয়ার্দী উদ্যানের নয়েস পাবলিকেশনের ৪০৩নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন নাসরিন আক্তার ও নামলিপি করেছেন হাবিব সিদ্দিকী। তাছাড়াও বইটির অলংকরনে ছিলেন মোহসিনা সিথী।

বইটিতে মোট ৫৭টি কবিতা স্থান পেয়েছে। এটি কবির পঞ্চম কাব্যগ্রন্থ। বইটি অমর একুশে বইমেলা ও রকমারি ডটকমে পাওয়া যাবে।

কাজী আনিসুল হকের জন্ম নারায়ণগঞ্জ জেলায়। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় প্রথম কবিতা প্রকাশ হয়। তিনি পেশায় সাংবাদিক। বর্তমানে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি ও লিটল ম্যাগাজিন ‘কবিতার কম্পাস’-এর সম্পাদক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট