1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে সেচ মেশিনে জড়িয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

আড়াইহাজারে সেচ মেশিনে জড়িয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মেঘনা নদী-বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হোসাইন (৫) স্থানীয় রাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফার ছেলে কামাল ইরি-বোরো ধানের জমিতে পানি সেচ দেওয়ার জন্য সেচ মেশিন চালু রেখে জমিতে যান। এই ফাঁকে সকলের অজান্তে শিশু হোসাইন সেচ মোটরের কাছে চলে যায় এবং দুর্ঘটনাবশত চলন্ত মোটরে জড়িয়ে পড়ে।

এলাকাবাসী শিশুটিকে মোটর ও পাম্পের সাথে ঘুরতে দেখে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে।

খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট