1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে ঠিকাদারের লোককে কুপিয়ে জখম - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

বন্দরে ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে ঠিকাদারের লোককে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বন্দরে ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি নির্মাণাধিন শিল্প প্রতিষ্ঠানের মাটি ভরাট কাজের ঠিকাদারের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতের নাম মাহবুব হোসেন হৃদয়(২৮)। তিনি বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে।

মাহবুব হোসেন হৃদয় জানান, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকায় এস এম ডেনিম নামের একটি শিল্প প্রতিষ্ঠানের মাটি ভরাট কাজ চলছিল। এখানে ঠিকাদারি কাজের ওয়ার্ক অর্ডার পান বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার। বালু ভরাট কাজের জন্য ঠিকাদারের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে বন্দরের ইস্পাহানি ও কুড়িপাড়া এলাকার আওয়ামীরীগের সন্ত্রাসী সোহেল প্রধান, নাসির, আমানত ও লিয়াকত হোসেন গং। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার তারা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বালু ভরাট কাজে বাধা দেয়। এ সময় বাঁধা দিতে গেলে তাকে রামদা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ ও তার ভাই মনুর সন্ত্রাসী বাহিনী।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট