1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডিবি পুলিশ ও তিতাস কর্মকর্তা পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে ডিবি পুলিশ ও তিতাস কর্মকর্তা পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের বন্দরের পাতাকাটা, দাসেরগা, ধামগড় এলাকা  থেকে ডিবি পুলিশ ও  তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোক পরিচয়ে গ্রাহকের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বুধবার এ ঘটনা ঘটে। প্রতারক চক্রের হোতা নাজমুল হাসান নিজেকে ডিবি পুলিশের লোক হিসেবে পরিচয় দেয় বলে ভুক্তভোগীরা জানান।

এলাকাবাসী জানান, বুধবার সকাল থেকে নাজমুল হাসান ওরফে হাসানের নেতৃত্বে একদল প্রতারক ধামগড় ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজেদের ডিবি পুলিশ ও তিতাসের লোক পরিচয় দিয়ে বাড়ি বাড়ি যায়। বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ আছে বলে নানা ভয় ভীতি দেখিয়ে কারো কাছে ২০ হাজার আবার কারো কাছে ৫০ হাজার টাকা দাবি করে। আবাসিক খাতে অবৈধ গ্যাস  ব্যবহারকারিরা  ভয়ে ১০/ ১৫ হাজার টাকা প্রতারক চক্রের হাতে তুলে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন’র কবল থেকে রেহাই পান।

বিষয়টি  তাৎক্ষণিকভাবে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার ওসি তরিকুল ইসলামকে অবহিত করলে তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি তাদের জানা নেই।

এ ব্যাপারে তিতাস গ্যাসের ম্যানেজার মোঃ আজম বলেন, আজ বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কোন অভিযান পরিচালনা করা হয়নি। তিতাসের কোন লোকও আজ বন্দরে যায়নি। ওটা একটা প্রতারক চক্র। তাদের আটকে পুলিশে দেওয়ার কথা বলেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট