1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিক্ষার্থীদের আত্মত্যাগের কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস!

শিক্ষার্থীদের আত্মত্যাগের কারণে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। শিক্ষার্থীদের আত্মত্যাগের কারণে আজ এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। আমরা কৃতজ্ঞ তাদের কাছে।

বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে, প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরশাসক এ দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে৷ এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। নারায়ণগঞ্জ শহরকে মাদক, চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে হবে। আমি বিএনপি নেতাকর্মীদের বলব আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট