1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমান বোরকা পড়ে পালিয়েছে-সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

শামীম ওসমান বোরকা পড়ে পালিয়েছে-সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন: “২০০৮ সালে শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০ টাকা কেজি দরে চাল ও ঘরে ঘরে চাকরি। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ সারা দেশে লুটপাট চালিয়ে বিদেশে টাকা পাচার করেছে। ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। ৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে শামীম ওসমান বোরখা পরে পালিয়ে গেছে, তার ভাই সেলিম ওসমান এবং ভাতিজা আজমীর ওসমানও পালিয়েছে। জনগণ আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চায় না এবং কাউকে বিনা ভোটে ক্ষমতায় বসতে দেবে না।”

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় বন্দর রাজবাড়ী বালুর মাঠে বিএনপির উদ্যোগে ২২ নং ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক আহম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহাম্মেদ, বন্দর থানা বিএনপি এডভোকেট রাকিবুল ইসলাম শিমুল, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা সরকারের ব্যর্থতা ও লুটপাটের বিষয়ে কঠোর সমালোচনা করেন এবং জনগণকে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট