1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আগামীতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থনের আহ্বান মাওলানা জব্বারের - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

আগামীতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থনের আহ্বান মাওলানা জব্বারের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ জানুয়ারি) চিটাগাং রোডের গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন, এবং জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল বাকী।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় সমাজ ও রাষ্ট্রের সংস্কারে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানান। প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিয়ে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সমাজের সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে।”

সভাটি সিদ্ধিরগঞ্জ উত্তর থানার সম্মানিত আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট