1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

দিনাজপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩০ ডিসেম্বর-২০২৪ সোমবার সন্ধ্যায় দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোঃ আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি(দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি(দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান) মোঃ মোকাররম
হোসেন,সহসভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ , আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোঃ মোজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রচার সম্পাদক বাবু চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর ইসলাম তুষার, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদশা,জেলা মহিলা দলের সভানেত্রী জিন্নাত আরা, জাসাস বিরামপুর থানার আহবায়ক অধ্যাপক সাইদুর রহমান, বিরল থানার আহবায়ক মোহাম্মদ আকতার আলী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জাসাস এর সদস্য সচিব হুমায়ুন কবীর আনাফ।

উক্ত অনুষ্ঠানে জাসাস এর নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট