1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পিকআপ ভ্যান ছিনতাই, প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে পিকআপ ভ্যান ছিনতাই, প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে চালককে মারধর করে পিকআপ ভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় শাহাজাদা (৩০) নামে এক ছিচকে ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত শাহাজাদা বন্দর থানার কুড়িপাড়া এলাকার প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে।

পিকআপ মালিক অলিউল্ল্যাহ হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ মহাসড়কের গোকুলদাসের বাগ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পিকআপ মালিক অলিউল্ল্যাহ জানান, মালামাল খালাস করে খালি পিকআপ ভ্যান নিয়ে কুড়িপাড়া ঘাটের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীদের একটি দল পথ আটকে তাদের জিম্মি করে।

ছিনতাইকারীরা পিকআপ ভ্যানটি কুড়িপাড়া সাব রোডে নিয়ে গিয়ে চালককে মারধর করে। তারা দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং জোরপূর্বক ১৫,৪৭৯ টাকা নগদ, চালকের কাছ থেকে আরও ৪,০২৫ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা পিকআপ ভ্যান রেখে চালক ও মালিককে ছেড়ে দেয়।

এলাকাবাসী জানায়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে স্থানীয় সন্ত্রাসী ও ছিচকে ছিনতাইকারী শাহাজাদা আরও বেপরোয়া হয়ে ওঠে। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট