1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে, ছিনতাইকারী শাহাজাদা আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে, ছিনতাইকারী শাহাজাদা আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বন্দরে চালককে মারধর করে পিকআপ ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শাহাজাদা (৩০) নামে এক ছিচকে ছিনতাইকারিকে গ্রেপ্তার করছে পুলিশ। ধৃত শাহাজাদা বন্দর থানার কুড়িপাড়া এলাকার প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে।

এ ব্যাপারে পিকআপ মালিক অলিউল্ল্যাহ হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়েরের করেন। যার মামলা নং ৩৩(১২)২৪ ধারা-৩৯৪ পেনাল কোড। এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে বন্দর উপজেলার মদনপুর- মদনগঞ্জ মহাসড়কের গকুলদাসের বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পিকআপ মালিক অলিউল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে মালামাল খালাস করে খালি পিকআপ ভ্যান নিয়ে বন্দরের কুড়িপাড়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ৬/৭ জনের একটি ছিনতাইকারি দল তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী ঢাকা মেট্রো ন ২০-৩৭৪২ গতি রোধ করে এবং ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যানটি কুড়িপাড়া সাব রোডের দিকে নিয়ে যায়। এরপর তাদের মারধর করে দেড় লাখ টাকা মুক্তি পণ দাবি করে। পরে ছিনতাইকারি দল পিকআপ মালিকের কাছ থেকে নগদ ১৫ হাজার ৪’শ ৭৯ টাকা ও পিকআপ চালক বাবুলের কাছ থেকে ৪ হাজার ২৫ টাকা ও ১টি মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারি দলের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ট্রাক রেখে তাদের ছেড়ে দেয়।

এলাকাবাসী জানিয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে স্থানীয় সন্ত্রাসী ও ছিচকে ছিনতাইকারি শাহাজাদা বেপরোয়া হয়ে উঠে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট