1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ৩ নারীসহ আটক ৪ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ৩ নারীসহ আটক ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি দীন ইসলামকে ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। হামলার সময় পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর এবং অস্ত্র লুটের চেষ্টা করা হয়। এ ঘটনায় ৩ নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন বন্দর থানার দুই এএসআই রেজাউল করিম ও হায়দার আলী এবং কনস্টেবল আব্দুল কাদের ও শফিকুল। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন, ইব্রাহিম মিয়ার ছেলে খোরশেদ কসাই (৪৫), দীন ইসলামের স্ত্রী পুতুলী বেগম (৪০), পুতুলীর মেয়ে দিবা প্রকাশ ওরফে লিটা (১৯), ইকবাল মিয়ার মেয়ে বর্ষা আক্তার (২০)।

পুলিশ জানায়, বন্দর থানার এসআই শহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি দীন ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। থানায় নিয়ে যাওয়ার সময় খোরশেদ কসাই, পুতুলী বেগম, লিটা, বর্ষাসহ মোট ৫৪ জন দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ ১১-০৩১৬) ভাঙচুর করে এবং এসআই আব্দুল জলিল মণ্ডলের কোমরে থাকা সরকারি পিস্তল লুটের চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তারা তা করতে ব্যর্থ হয়।

এই ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে ৩ নারীসহ ৫৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, আটককৃত ৩ নারীসহ ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট