1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে হানিফ পরিবহন থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-২ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে হানিফ পরিবহন থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার-২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে যাত্রীবাহী হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা, ৩ বোতল ফেন্সিডিল এবং ১ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-১। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাঙ্গামাটিয়া এলাকার শুক্কুর মিয়ার ছেলে রাসল (২৩) এবং ঢাকা জেলার সাভার থানার যাদুরপুর এলাকার সাফায়েত সরদারের ছেলে শাহিন সরদার (৪৫)।

র‍্যাব-১১ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুইনউদ্দিন বাদী হয়ে গত রোববার (২২ ডিসেম্বর) রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন।

র‍্যাব জানায়, গত রোববার (২২ ডিসেম্বর) ভোর ৫টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপরে ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্যসূত্রে জানা যায়, র‍্যাব-১১ সিপিসি-১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুইনউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কুমিল্লা থেকে ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-২৫২০) একটি বিশাল মাদক চালান নিয়ে ঢাকায় রওনা হচ্ছে। র‍্যাব তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে বাসটি তল্লাশী করে মাদকদ্রব্য উদ্ধার এবং ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট