1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ আটক ৩ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল!

সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ আটক ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৫ কেজি গাঁজা এবং একটি পিকআপ ভ্যানসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন: মো. সজিব (৩২), মো. আকাশ (২৪), মো. আরমান (২৮)।

রোববার সন্ধ্যায় উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি এমএ বারীর নির্দেশে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে একটি পিকআপ ভ্যান থেকে তাদের আটক করা হয়। এসময় ভ্যান থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, “আটককৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট