1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের মামলায় লম্পট রকমত গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের মামলায় লম্পট রকমত গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বন্দরে ৪র্থ শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী (১৩)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় লম্পট মুদী দোকানী রহমত ওরফে রকমত (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষক রহমত ওরফে রকমত বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার মৃত আবেদ আলী মিয়ার ছেলে। ধৃত রকমতকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার ২নং মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বন্দর থানা পুলিশ। এর আগে গত ৫ ডিসেম্বর বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশাস্থ ধৃতের বসত ঘরে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতা মাদ্রাসা ছাত্রীর মা সুমা বেগম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়েরের করেন। যার মামলা নং-. ২২(১২)২৪।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার পর বৃহস্পিতবার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার মৃত আবেদ আলী প্রধানের ছেলে রহমত ওরফে রকমত মিয়া দীর্ঘদিন ধরে আলহাজ্ব খোরশেদুন্নেছা স্কুলের সামনে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে । বাদিনীর মেয়ে উল্লেখিত এলাকার একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়ালেখা করে আসছে। বাদিনীর মেয়ে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তার দোকানে আসলে ওই সময় মুদীদোকানী রহমত ওরফে রকমত মাদ্রাসা ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে সুসম্পর্ক গড়ে তোলে। পরে মুদীদোকানী বিভিন্ন সময়ে মাদ্রাসা ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোর পূর্বক ধর্ষন করে। এর ধারাবাহিকতা গত ৫ ডিসেম্বর বিকেল সোয়া ৩টায় মুদিদোকানী রহমত ওরফে রকমত আবারও প্রলোভন দেখিয়ে তার বসত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে আবারও জোর পূর্বকভাবে ধর্ষন করে। পরে ধর্ষিতা মাদ্রাসা ছাত্রী বিষয়টি তার মা ও বাবাকে জানালে এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, মাদ্রাসা ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষা পর ২২ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট