1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সর্বদলীয় নেতাকর্মীদের ভালোবাসায় শেষ বিদায় এসএম আকরামের - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

সর্বদলীয় নেতাকর্মীদের ভালোবাসায় শেষ বিদায় এসএম আকরামের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এসএম আকরামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাদ যোহর বন্দরের আলীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজা, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের থানা পুকুরপাড় জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং বাদ যোহর তার নিজ গ্রাম আলীনগরস্থ মরহুম আব্দুল জাব্বার ঈদগাহ ময়দানে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

থানা পুকুরপাড় জামে মসজিদের জানাজায় অংশগ্রহন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক পিপি এড. মো. আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হায়দার আলী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি প্রার্থী মাহবুবুর রশিদ জুয়েল প্রমুখ।

বন্দরের জানাযায় অংশগ্রহন করেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি এ মাসুদ, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মাঈন উদ্দিন আহাম্মেদ, আলীনগর এলাকার সমাজ সেবক হাজী হামিদুল্লাহ মেম্বার, ইব্রাহিম কাশেমসহ সর্বদলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসএম আকরাম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট