1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এখনো কেউ খোঁজ নেয়নি শহীদ নাঈমের পরিবারের - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে-ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, দুইজনকে কুপিয়ে জখম রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

এখনো কেউ খোঁজ নেয়নি শহীদ নাঈমের পরিবারের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” এর পক্ষ থেকে শহীদ মেহেদী হাসান নাঈমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৩ ডিসেম্বর) সংসদের নেতৃবৃন্দ শহীদ নাঈমের বাসায় যান। এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তারা শহীদ মানিক মিয়া (শাহরিক চৌধুরী)-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

শহীদ নাঈমের বাসায় উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের সংগঠক সাইদুর রহমান, মুন্নি আক্তার প্রত্যাশা, রাইসা ইসলাম, সিয়াম হাওলাদার, আয়াতুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মৃতি সংসদের নেতাদের সঙ্গে আলোচনার সময় শহীদ নাঈমের বাবা গভীর দুঃখ প্রকাশ করে জানান, চার মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সরকারি বা বেসরকারি সাহায্য তাদের কাছে পৌঁছায়নি। এমনকি সরকারের পক্ষ থেকেও কেউ তাদের খোঁজ নিতে আসেনি। স্মৃতি সংসদ এ অবহেলার তীব্র নিন্দা জানিয়েছে।

স্মৃতি সংসদের অন্যতম সংগঠক সাইদুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিস্ট শক্তির পতন ঘটেছে। এখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ এসেছে। তবে শহীদ পরিবারগুলোর যথার্থ সম্মান না পাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা প্রতিজ্ঞা করছি, এই শহীদদের প্রাপ্য সম্মান আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

এর আগে শহীদ মানিক মিয়ার বাসায় সাক্ষাতের সময় তার বাবা মুক্তারপুর ব্রিজটি শহীদ মানিক মিয়া শাহরিকের নামে নামকরণের দাবি জানান। স্মৃতি সংসদ তার দাবিকে সমর্থন জানিয়েছে এবং এটি বাস্তবায়নের চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে একটি প্রতিনিধি দল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে সাক্ষাৎ করবে। তারা শহীদদের পরিবারের দাবি এবং সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করবে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে “বিজয় মেলা” আয়োজন করা হবে। এ মেলায় “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” একটি স্টল স্থাপন করবে। সেখানে চার শহীদের স্মৃতি ও তাদের অবদান প্রদর্শন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট