1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় ৫ লাখ টাকা জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় ৫ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বন্দরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মাটি কাটা সিন্ডিকেটের সদস্যদের ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বন্দরের কাজীপাড়া কুচিয়ামোড়া এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয় । বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি জানান, একটি অসাধুচক্র দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মুছাপুর ও ধামগড় ইউনিয়নের কৃষি জমির মাটি কেটে মামাভাগ্নে ব্রিকফিল্ডসহ বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে অপরদিকে চাষের উপযোগী জমিগুলো পরিণত হচ্ছে পুকুরে। জমির মালিক ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে অবৈধ মাটিকাটা কার্যক্রম বন্ধ করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট