1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে শাহ সিমেন্টের ট্রাকের ধাক্কায় মিশুক চালক নিহত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে শাহ সিমেন্টের ট্রাকের ধাক্কায় মিশুক চালক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩০) নামে এক মিশুক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৭টায় বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের ধামগড় ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ধামগড় কুড়িপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে। দুর্ঘটনার পর ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মাসুদ তার মিশুক নিয়ে ধামগড় ভাংতি এলাকায় পৌঁছালে শাহ সিমেন্টের একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মিশুকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছে এবং অভিযুক্ত চালককে ধরতে অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট