1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া

বন্দরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে অর্থ আত্মসাত মামলার সাজাপ্রাপ্ত আসামি ‘ভূয়া পুলিশ’ অমিত হাসান ওরফে নজরুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অমিত হাসান বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকার ইসলাম বাবুর্চী মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত কে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২০ নভেম্বর) রাতে বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতারনার শিকার একাধিক ভূক্তভোগী গণমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রতারক অমিত হাসান ওরফে নজরুল ইসলাম পুলিশ পরিচয় দিয়ে বন্দরে বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে দাবড়িয়ে আসছিল। পুলিশ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারসহ সাধারন মানুষের সাথে প্রতারনা ছিল তার নিত্যদিনের কাজ। তার অনৈতিক কর্মকান্ডের কারনে নিঃস্ব হয়ে গেছে ভূক্তভোগী সাধারন জনগন। প্রতারক ও ভূয়া পুলিশ অমিত হাসান ওরফে নজরুল ইসলামের বিরুদ্ধে সাজা ওয়ারেন্টে ছাড়াও বিজ্ঞ আদালতে সিআর মামলা নং ৫৪৬/২১সহ একাধিক অর্থ আত্মসাতসহ প্রতারনা মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট