1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৩ যুবক আটক, ২৪ কেজি গাঁজা উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে ৩ যুবক আটক, ২৪ কেজি গাঁজা উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা মাদক কারবারি। বুধবার (২০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাফি পেট্রোল পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল সেট ও মাদক বহনকৃত প্রাইভেট কার উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো,কুমিল্লা শুয়াগাজী তারাপুর এলাকার মৃত আবদুল মানিকের ছেলে মো. হান্নান (৩০) চাঁদপুর মতলবের বড় হলদিয়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. শাহীন (২৫) ও একই এলাকার মৃত আবু সাঈদের ছেলে ডায়মন্ড পাটোয়ারী (৩১)।

তথ্যটি নিশ্চিত করে বন্দর থানায় ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, গোপন সূত্রের মাধ্যমে মাদক সরবারহের খবর পেয়ে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের রাফি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৫- ৯২৯৬) সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কার তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল সেট ও মাদক বহনকৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট