1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাসিনা সরকারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত-এড.সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

হাসিনা সরকারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত-এড.সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হাসিনা সরকারের পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা পর্যন্ত এসব অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

সোমবার (১১ নভেম্বর) বন্দরে এক সমাবেশে এই কথা বলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি’র উদ্যোগে বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালির পূর্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্দর থানা বিএনপি’র সভাপতি মো. শাহেন শাহ আহমেদ‘র সভাপতিত্বে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সাখাওয়াত হোসেন বলেন, গত ৫ আগস্টের পূর্বে যারা রাজপথে ছিলেন, যারা স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন মহানগর বিএনপি শুধু তাদেরকেই মূল্যায়ন করবে। দলের নিবেদিত প্রাণ এ সকল নেতাকর্মীরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। এই শাহেনশাহ আহমেদ, মাজারুল ইসলাম হিরন, নাজমুল হক রানা, হারুনুর রশিদ লিটন, মহিউদ্দিন শিশিরসহ যারা হামলা মামলাকে উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন তাদেরকে সাথে নিয়েই বন্দরে বিএনপিকে প্রতিষ্ঠা করবো।

তিনি বলেন, কোনো অপশক্তির কাছে মহানগর বিএনপি মাথা নত করবে না। কোনো অপশক্তির কাছে বন্দর থানা বিএনপি মাথা নত করবে না। কোনো অপশক্তির কাছে বন্দর উপজেলা বিএনপি মাথা নত করবে না।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন শুধুমাত্র দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট