1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে রাজিব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড়

বন্দরে রাজিব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ বন্দরে দেওয়ানবাগ এলাকায় রাজিব হত্যকান্ডের এক সপ্তাহ পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় এলাকাবাসী উদ্যাগে বন্দর উপজেলার মদনপুরস্থ ঢাকা টু চট্রগ্রাম মহকসড়কে মানবন্ধনসহ এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়।

গ্রামবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেন নিহতের রাজীবের পিতা হোসেন মাতবর, বড় ভাই শফিক, ছোট ভাই রাসেল, বড় বোন পারভিন, মামুন, ফারুক, রহিম, খোকন, সেলিম, মজিবর, সামসু প্রধান, জাকির প্রধান ও বন্দর উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ প্রমুখ।

নিহতের বড় ভাই শফিক বলেন, গত ৯ অক্টোবর রাতে রাজীবকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে ছোটবাগ এলাকার মাদক কারবারিরা। মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার করছে না বলে উল্টো আসামিরা এখন হুমকি ধামকি প্রদান করছে।

বন্দর উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণ বলেন, পুলিশ আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে আবারো মহাসড়ক অবরোধ করে রাখা হবে বলে হুশিয়ারি দেন।

মামলার তদন্তকারি অফিসার এসআই শামসুল হক বলেন, গত ৯ অক্টোবর রাতে ছোটবাগ এলাকায় রাজীব হত্যাকান্ডের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে নিহতের পিতা হোসেন মাতবর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট