1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর থানা পরিদর্শনে জেলা প্রশাসক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড়

বন্দর থানা পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর থানা কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে থানায় আসনে তিনি। এসময় বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

জেলা প্রশাসক থানার কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরবর্তীতে থানার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে বন্দরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কী করণীয়, নাগরিক সেবা বাস্তাবায়নে কী পদক্ষেপ নেওয়া যায়, নানান বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক নারায়ণগঞ্জের উদ্দেশ্য বন্দর থানা ত্যাগ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, জেলা প্রশাসন হতে বার্ষিক পরিদর্শনে থানায় এসেছিলেন জেলা প্রশাসক। এসময় থানার বিভিন্ন অংশ পরিদর্শন এবং কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট