1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নানা দাবিতে বসুন্ধরা সিমেন্ট কারাখানা শ্রমিকদের অবস্থান কর্মসূচি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

নানা দাবিতে বসুন্ধরা সিমেন্ট কারাখানা শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে নানা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বসুন্ধরা সিমেন্ট কারখানার শ্রমিকরা। বুধবার (১৬ অক্টোবর) সকালে মদনগঞ্জ বাজারে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ কর্মসূচি পালন করা হয়। মূলত চাকুরি স্থায়ীকরণ ও উৎসব বোনাসের দাবিতে এ কর্মসূচি পালন করে তারা।

গণমাধ্যমে শ্রমিকরা জানায়, আমরা এই সিমেন্ট কারখানায় দীর্ঘ দিন যাবত শ্রমিক হিসাবে কাজ করে যাচ্ছি। শ্রমিকরা ফ্যাক্টরি কর্তৃপক্ষকে চাকুরি স্থায়ীকরণ, ২০% বাৎসরিক বোনাস, , ৬৫% ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ এ বিষয়ে নানা তালবাহানা করে। তাই আজ সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে ১০% বাৎসরিক মজুরি বৃদ্ধি করবে বলে আশ্বস্ত করলে শ্রমিকরা কর্মসূচি তুলে নিয়ে কাজে যোগদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট