1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

ফতুল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মাদক,সন্ত্রাস চাঁদাবাজী ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা-নারায়নগঞ্জ লিং রোডের শিবু মার্কের বাস স্ট্যান্ড এলাকায় শিবুমার্কেট ও সস্তাপুর এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যেগে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজী ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ফতু্ল্লা থানা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস কে শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন।

এ ছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসেন,থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরিফ প্রধান, ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ,ইসমাইল,সাদ্দাম, শান্ত।

প্রধান অতিথির ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, আমি যতদিন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়কের দায়িত্বে আছি ততদিন ফতুল্লার কোথাও চাঁদাবাজ ও মাদকের আস্তানা থাকতে দিবো না।আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ পালনে আমি বদ্ব পরিকর।
অন্যান্য ব্ক্তারা বলেন,দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার প্রতিটি পাড়া-মজল্লাতে ত্রাসের রাম রাজত্ব কায়েম করে রেখেছিলো। গড়ে তুলেছিলো মাদকের বৃহত্তর বাজার।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পালিয়ে গেলেও এখোনো তাদের অনুসারীরা ঘাপটি মেরে লুকিয়ে আছে আমাদের মাঝে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ঘাপটি মেরে লুকিয়ে থাকারা যেনো কোন প্রকার অপকর্ম করতে না পারে।
এ সময় মানববন্ধনে যোগদেন সস্তাপুর ও শিবু মার্কেট এলাকার কয়েক শত মানুষ এবং নিম্ম আয়ের বিভিন্ন অস্থায়ী দোকানীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT