1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
অবন্তী-ক্রোনী গার্মেন্টস শ্রমিকদের বেতনে আদায়ে কমিটি গঠন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

অবন্তী-ক্রোনী গার্মেন্টস শ্রমিকদের বেতনে আদায়ে কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, আজকে যে বেতন দেওয়ার কথা ছিলো সেটা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর বাকি আরেক মাসের বেতন ২৫-৩০ তারিখের মধ্যে দেওয়া হবে। এটা অবন্তী ও ক্রোনী গার্মেন্টসের মালিক পক্ষ কথা দিয়েছে। সে অনুযায়ী আমরা শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ করেছি যে সকলে এই বিষয়ে সহযোগিতা করে। সময় মতো বেতন দিতে না পারলে তার বিরুদ্ধে সরকার খুব কঠিন ব্যবস্থা নিবে। প্রয়োজনে তার সম্পত্তি ক্রোক করে শ্রমিকদের বেতন পরিশোধ করবে।

অবন্তী ও ক্রোনী গার্মেন্টসের শ্রমিকদের বেতনের বিষয়ে বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সাথে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জের শ্রমিক নেতৃবৃন্দ সব সময়ই আমাদের পাশে ছিলো। সহযোগিতা করেছে এবং সে জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তদেরকে বলেছি যে আপনারা শ্রমিকদের একটু বুঝান। আজকে যে বেতনটা পাবে সেটা নিয়ে যাতে তারা সন্তস্ট থাকে, আর চলতি মাসেই সেপ্টেম্বর মাসের বেতনটাও পেয়ে যাবে। এটা নিয়ে যাতে তারা আবার রাজপথে নেমে না পরে।

এদিকে, বেতন দেওয়া না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান মোহাম্মদ হাতেম। তিনি বলেন, এই কমিটিতে জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, শিল্প পুলিশের একজন প্রতিনিধি, জেলা পুলিশের একজন প্রতিনিধি কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের একজন প্রতিনিধি, বিকেএমইএ’র একজন প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধি থাকবে।

এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT