1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে মুন্নার নেতাত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

শহরে মুন্নার নেতাত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সারাদেশে আওয়ামী লীগ সরকারের দোসরদের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সাবেক ছাত্রদল নেতা খাইরুল কবির মুন্নার নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) বিকালে শহরের চাষাঢ়া মিশনপাড়া এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে মুন্না বলেন, গত ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন জায়গায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা হচ্ছে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি আসন্ন পূজা উপলক্ষে তারা আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনারা জানেন চাষাঢ়ার আশেপাশের এলাকগুলোতে বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে এ স্থানগুলো অনেক গুরুত্ব বহন করে।

তিনি বলেন, আওয়ামী লীগের অনেক দোসরা দেশ ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তারাতো সাথে অস্ত্রগুলো নিয়ে যায়নি। এ অস্ত্রগুলো আমাদের বিভিন্নস্থানে বিভিন্নজনের হাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনও আওয়ামী লীগের কিছু পেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। তারা আবার ভিন্ন নামে, ভিন্ন পোষাকে সংগঠনিত হচ্ছে। তাই আমরা তাদের বিরুদ্ধে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছি। আমি এখান থেকে বলতে চাই, তাদের বিষয়ে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। আর তারা যাতে আর কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেদিকে তীক্ষè দৃষ্টি রাখতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন, মতিউর রহমান, সোনাম, সিফাত, বাবু, রফিক প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT