1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে এক ডকইয়ার্ডে কাজ করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃদুল নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালের দিকে মাহমুদনগরে কর্ণফুলী নামে ডাকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৃদুল বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালাম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে ডকইয়ার্ড শ্রমিক মৃদুল ডকইয়ার্ডে কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুত্বর আহত হয়। পরে ডকইয়ার্ডের অন্যান্য শ্রমিকরা স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডকইয়ার্ড শ্রমিক মৃদুলকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তারিকুল ইসলাম জানান, এব্যাপারে এখনো কেউ থানায় কোন অভিযোগ করেন নি। আমরা জেনেছি যে, মৃদুল নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। সে কাজ করার সময় সিড়ি থেকে নামার সময় পাপ পিছলে ইলেকট্রনিক মেশিনের উপর পড়ে আহত হয়। পরবর্তীতে তিনি মারা যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট