1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাঁদাবাজির ৮ লাখ টাকা ফেরত আনলেন ব্যবসায়ী নেতারা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

চাঁদাবাজির ৮ লাখ টাকা ফেরত আনলেন ব্যবসায়ী নেতারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের দু’টি ব্যবসায়ী সংগঠন থেকে ৮ লাখ টাকা চাঁদা নিয়েছিল একটি চাঁদাবাজ চক্র। তবে, ব্যবসায়ী নেতাদের উদ্যোগে চাঁদার পুরো টাকাই আবার ফেরত আনা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে শহরের চাষাঢ়ায় ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মো. মাসুদুজ্জামান।

এই সময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমসহ আরও কয়েকজন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

মাসুদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এবং আরেকটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে ৮ লাখ টাকা চাঁদা নেওয়া হয়। পরে যারা চাঁদা নিয়েছিলেন তাদের কাছ থেকে টাকাগুলো ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, ‘আমি তাদের বুঝাতে সক্ষম হয়েছি যে, এটা ভালো কাজ না। তারা বুঝেছে এবং টাকা ফেরত দিয়েছে। এটা একটি শুভ সূচনা নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের জন্য। এ ধরনের কাজ যাতে আমরা আর না করি। আমরা ব্যবসায়ীরা কোনো দল করি না, আমাদের কোনো দলীয় পরিচয় নেই। আমরা ব্যবসা করি। আমাদের স্বস্তি, শান্তিতে থাকতে দেন। নারায়ণগঞ্জে ঝুটের জন্য বিকেএমইএ, চেম্বারের উপর বিভিন্ন ব্যক্তি চাপ সৃষ্টি করছে। যাতে আমরা এটি বন্টন করে দেই। কিন্তু এটা আমাদের কাজ না।’

মোহাম্মদ হাতেম বলেন, ‘মাসুদ দায়িত্ব নেওয়ার পরই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করেছেন। নতুন সরকার দায়িত্ব নেয়ার পরে চেম্বার থেকে ৩ লাখ এবং আরেকটি অ্যাসোসিয়েশন থেকে আমার মাধ্যমে আরও ৫ লাখ টাকা চাঁদা দেয়া হয়েছিল। মাসুদ দায়িত্ব নিয়ে সে টাকা ফেরত আনার ব্যবস্থা নেয়। যেদিন সে চেম্বারের দায়িত্ব নেয় সেদিনই সে বলেছিল, চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং চাঁদার টাকা ফেরত দিতে হবে। আল্টিমেটলি সেটা সে করেছে। সেজন্য মাসুদ এবং যারা টাকা ফেরত দিয়েছে তাদের ধন্যবাদ জানাই। তারা বিষয়টি অনুধাবন করেছে এবং ব্যবসায়ীদের উৎসাহিত করে, তাদের পাশে থাকার মতো অবস্থান তৈরি করেছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT