1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পার্বতীপুরে তেলের লরির ধাক্কায় সবজি বিক্রেতা নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

পার্বতীপুরে তেলের লরির ধাক্কায় সবজি বিক্রেতা নিহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন :২৯সেপ্টেম্বর(রোববার)সকাল ৭টায় দিনাজপুরের পার্বতীপুরের ভবের বাজারে সবজি বিক্রেতা মহির উদ্দিন(৭০)তেলের লরির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় ঘটনাস্থলের লোকজন ঘাতক লরিটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেল্পার পালিয়ে যায়।

নিহত মহির উদ্দিন উপজেলার মনমথপুর(হাজীপড়ার) মৃত টগর প্রামাণিকের পুত্র।স্থানীয়রা জানান,এই বৃদ্ধ বয়সেও তিনি অর্থ উপার্জন করে পরিবারকে চালিয়েছেন।তার স্ত্রী ও দই ছেলে রয়েছে।প্রতিদিনের ন্যায় তিনি আজো সবজি বিক্রি করতে বাড়ী থেকে বের হলে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।পরিবারের এমন এক উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি আজ দিশেহারা।

পার্বতীপুর থানা পুলিশ জানায়,দিনাজপুর থেকে পার্বতীপুরে আসছিল তেলের একটি খালি লরি।ঘটনাস্থলে লরিটির সামনের চাকা বাস্ট হলে ঘটে এই দুর্ঘটনা।লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।এই ঘটনায় গাড়িটি আটক করা গেলেও চালক ও হেল্পার পলাতক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT